মুমূর্ষু রোগীকে রক্ত দিতে এসে ছিনতাইবাজদের কবলে পড়লেন এক ব‍্যক্তি - The News Lion

মুমূর্ষু রোগীকে রক্ত দিতে এসে ছিনতাইবাজদের কবলে পড়লেন এক ব‍্যক্তি

 


দি নিউজ লায়ন; মুমূর্ষু রোগীকে রক্ত দিতে এসে ছিনতাইবাজদের কবলে পড়লেন এক ব‍্যক্তি । শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বর এলাকায়। এই ঘটনায় আক্রান্ত যুবক ইংরেজবাজার থানায় অচেনা দুইজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 


যদিও ছিনতাইবাজদের চিহ্নিত করে এখনো গ্রেপ্তার করতে পারে নি সংশ্লিষ্ট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুখুরিয়া থানা এলাকার বাসিন্দা হুমায়ুন কবীর নামে এক ব‍্যক্তি শনিবার রাতে মালদা মেডিকেল কলেজের এক রোগী পঙ্কজ মণ্ডলকে  রক্ত দিতে এসেছিলেন । সেই সময় মেডিকেল কলেজের মেন গেটের সামনে রক্তদাতা হুমায়ুন কবীর তার এক বন্ধুর সাথে কথা বলছিলেন । 


সেই মুহূর্তে দুই অচেনা যুবক হুমায়ুন কবিরের কাছে তার মোবাইলটি চাই কথা বলার জন্য। মোবাইলটি দিতেই অচেনা দুই যুবক সেখান থেকে চম্পট দেয় বলে অভিযোগ। এরপর ওই এলাকায় শোরগোল পড়ে যায়। পরে পুরো বিষয়টি নিয়ে মেডিকেল কলেজের পুলিশ ক্যাম্পে অভিযোগ জানান হুমায়ুন কবীর নামের ওই যুবক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.